ফেসবুক ও গণমাধ্যমে সংবাদ পেয়ে আসা ফ্যানরা উদ্বোধন করার সুযোগ ও এক টাকায় উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শাওমি স্বল্প সময়ে সবার মন জয় করেছে বলে উপস্থিত কয়েকজন গ্রাহক জানিয়েছেন।
গ্রাহক দিয়ে কেন উদ্বোধন করা হলো, এমন প্রশ্নের জবাবে ই-স্টোরের মূল প্রতিষ্ঠান রেডগ্রিন করপোরেশনের সিইও এবিএম ওবায়দুল্লাহ জানান, ‘শাওমি মূলত ফ্যান বেজড ব্র্যান্ড। এজন্য সবক্ষেত্রে ফ্যানদের প্রাধান্য দেয় শাওমি।’ তিনি আরও জানান, গ্রাহকরা এখান থেকে অফিসিয়াল ওয়ারেন্টি বা গ্যারান্টিসহ কিনতে পারবেন শাওমির সব পণ্য। এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতেও নিতে পারবেন পছন্দের পণ্য।
গুলশানের ই-স্টোর পাওয়া যাবে শাওমি মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, এমআই ব্যান্ড, ব্লুটুথ হেডসেট, ব্লুটুথ স্পিকার, ভিআর বক্স, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, ওয়াটার ও এয়ার পিউরিফায়ারসহ বেশকিছু পণ্য।
/এসএ/