রিট আবেদনে অডিটর জেনারেল, জনপ্রশাসন সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করে পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা বাতিল চাওয়া হয়। বুধবার (৩ মে) বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।
প্রসঙ্গত, উচ্চ আদালতের আদেশের পরও অডিটরদের পদোন্নতি না দিয়ে দ্বিতীয় শ্রেণির পদে পদায়নের জন্য বিভাগীয় পরীক্ষা নেওয়ার জন্য গত ১৭ এপ্রিল নোটিশ দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে রিট হলো।
রিটকারী অ্যাডভোকেট তনয় কুমার সাহা সাংবাদিকদের জানান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দফতরে কর্মরত প্রায় সাড়ে পাঁচ হাজার অডিটরের স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতির দাবি ছিল দীর্ঘদিনের। চার বছর আগে তাদের পদমর্যাদা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার সুপারিশও করে অর্থ মন্ত্রণালয়।
কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় ওই সুপারিশ আমলে না নেওয়ায় হাইকোর্টে রিট করেন অডিটররা। গত বছর আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট অডিটরদের স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার নির্দেশ দেন। রায়টি আপিল বিভাগেও বহাল থাকে।
/এমটি/ইউআই/জেএইচ/