জানা গেছে, মঙ্গলবার মোটরসাইকেলে চড়ে মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে একটি গাড়ি রতন চন্দ্র বালোকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢামেকে কর্তব্যরত চিকিৎসকরা।
সাংবাদিক এইচআর সাগর বাংলা ট্রিবিউনকে জানান, দৈনিক আলোকিত সময় পত্রিকায় কর্মরত রতনের মুখ, নাক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে চিকিৎসাধীন আছেন।
/এআরআর/জেএইচ/