দক্ষিণখানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে নারী দগ্ধ

দক্ষিণখানরাজধানীর দক্ষিণখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ইশা (২৫) নামে এক নারী দগ্ধ হয়েছেন। বুধবার বিকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ওই নারীকে উদ্ধারকারী জহুরুল ইসলাম জানান, আমি ওই নারীকে উত্তরার আধুনিক হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। তিনি জেমস বিউটি পার্লারের ম্যানেজার।
ঢামেক হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ ইশার অবস্থা আশঙ্কাজনক। তার শ্বাসনালীসহ শরীরের ৬০ শতাংশ ঝলসে গেছে।
/এআইবি/এমও/