গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরগাজীপুরের কালিয়াকৈরে ফারইস্ট নামে এক পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনার ঘটে।  প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কোনও কারণ জানা যায়নি।     

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আটতলা ওই পোশাক কারখানার ৩য় তলায় আগুন লাগে।  

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট যাচ্ছে।  

/এআরআর/এমডিপি/