হাসপাতালে আহমদ শফী

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহমদ শফীকে (ফাইল ছবি)হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন তার (আল্লামা শাহ আহমদ শফী) শারীরিক অবস্থা বেশ দুর্বল।

প্রসঙ্গত, ৯৬ বছর বয়সী আল্লামা শাহ আহমদ শফী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এর আগেও তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

/এসটিএস/এমও/