নীলক্ষেতে বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

 

নীলক্ষেত বইয়ের মার্কেটে আগুন

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।  ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বইয়ের মার্কেটে  আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট একযোগে কাজ করে রাত পৌনে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেননি তিনি।

/আরজে/ এপিএইচ/