ইমাম খোমেইনি নিয়ে আলোচনা

ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী (র.)ইরানের ধর্মগুরু ইমাম খোমেইনি রাজনৈতিক জীবনে সবসময় মুসলমানদের মধ্যে ঐক্যের দূত হিসেবে কাজ করেছেন। শুক্রবার (২ জুন) ইমাম খোমেইনি ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘ইমাম খোমেইনি: ঐক্য, শান্তি ও সংলাপের অগ্রদূত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা এইচ টি ইমাম। ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজী দেহনাভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্স উপাচার্য মোহাম্মাদ সোলায়মান বক্তব্য রাখেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মাদ ছিদ্দিকুর রাহমান খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ইরান কালচারাল সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইমাম খোমেইনি জানতেন ইসলামি উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্ঠি করে ইসলামের শত্রুরা মুসলমানদের অপদস্থ করার চেষ্ঠা করবে। তাই তিনি সব ধরনের বিভেদ ভুলে ইসলাম ধর্মের উপর ভিত্তি করে ঐক্য ও সহমর্মিতা প্রতিষ্ঠা করাই এ থেকে মুক্তির একমাত্র উপায় বলে তিনি মনে করতেন।

/এসএসজেড/এসএমএ/