প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নে পরিবীক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে প্রকল্পগুলোর সমস্যা চিহ্নিত করে তার ত্রুটি সংশোধন করতে হবে। আর এজন্য দরকার প্রকল্প বাস্তবায়নে মনোযোগী হওয়া। মনোযোগী হলেই প্রকল্প বাস্তবায়ন করা আরও সহজ ও সফল হবে।’
প্রকল্প বাস্তবায়নে মনিটরিং একটি গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রতিবেদনের আলোকে প্রকল্পের দুর্বলতাগুলো চিহ্নিত করে তা কাটিয়ে উঠতে হবে। আর এই সমস্যা কাটিয়ে উঠতে প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট সবাইকে আরও মনোযোগী হতে হবে। আরও ভালভাবে প্রকল্পগুলো শেষ করতে হবে।’
এর আগে, শিক্ষামন্ত্রী ২০১৬ সালের জুলাই-ডিসেম্বর মেয়াদের অর্ধবার্ষিক পরিবীক্ষণ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন। পরিবীক্ষন প্রতিবেদনে মাউশি’র বাস্তবায়নাধীন ১৩ টি প্রকল্পের মূল্যায়ন তুলে ধরা হয়েছে।
মাউশির মহাপরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মো. মাহামুদ-উল-হক এবং বিশ্বব্যাংকের অপারেশনস্ এনালিস্ট টি এম আসাদুজ্জামান বক্তব্য রাখেন।
/আরএআর/এমও/