‘সোশ্যাল মিডিয়া ও কথা বলার স্বাধীনতা’ শীর্ষক বৈঠকি আজ বৃহস্পতিবার বিকালে ৪টায় বাংলা ট্রিবিউন কার্যালয়ে শুরু হয়েছে। বিশেষ এই বৈঠকি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা, আইনজীবী রুমীন ফারহানা, বিডি জবস সিইও ও তথ্য প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম মাশরুর, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষক সুমন রহমান, বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
/সিএ/ এপিএইচ/