তুরাগ এলাকা থেকে কলেজ ছাত্রসহ দুজনের লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর তুরাগ এলাকার পৃথক স্থান থেকে এক কলেজ ছাত্রসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তুরাগের বামনারটেক এলাকার ও রানাভোলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ‍দুজন হলেন, তুরাগের বামনারটেক এলাকা বাসিন্দা ও উত্তরা মমতাজ উদ্দিন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ছাত্র তামজিদ হাসান (১৭) ও গৃহকর্মী মাহিদা (১২)।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কলেজছাত্র তামজিদ লেখাপড়ায় মনোযোগ না দিয়ে সবসময় মোবাইল ফোনে ব্যস্ত থাকতো। এ কারণে তার বাবা আবুল হাসান গত বৃহস্পতিবার তার ফোন কেড়ে নেন। এরপর সে বাবার সঙ্গে অভিমান করে শুক্রবার রাতে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘এর আগে শুক্রবার দুপুরে তুরাগ থানা পুলিশ রানাভোলা এলাকার ৮ নম্বর রোডের হাজী নুরুল ইসলামের বাড়ি থেকে মাহিদা (১২) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। মাহিদা জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।’

/এআইবি/এমডিপি/এসএনএইচ/