শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আটক

বিদেশি সিগারেটরাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩০ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসব সিগারেট আটক করা হয়।

এ সব সিগারেট ২টি কার্টনে লুকিয়ে রাখা ছিল। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যাতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করছে শুল্ক গোয়েন্দারা।

আটক করা সিগারেট ইংল্যান্ডের BENSON & HEDGES ব্র্যান্ডের।  শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১২ লাখ টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এআরআর/এসএনএইচ/