মঙ্গলবার বেলা দুটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে তিনি লাশটি মিডফোর্টে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
এসআই মোজাম্মেল হক বলেন, ‘পানগাঁও বসুন্ধরা আবাসিক এলাকার খোলা মাঠে তরুণের লাশ পাওয়া যায়। আশেপাশে কোনও বাড়িঘর নেই। স্থানীয়দের কেউ এই তরুণকে চিনতে পারছে না। যুবকের পরনে শুধু ট্রাউজার ছিল। তার বুকে ক্ষত রয়েছে।’
কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য লাশের ময়নাতদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
/এআরআর/ এপিএইচ/