রিনা বেগম নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রতন মিয়ার স্ত্রী। তার স্বামী পেশায় রাজমিস্ত্রী।
তিনি জানান, রিনা বেগম মঙ্গলবার দুপুরে দক্ষিণখান মজিবুর রহমান খান মার্কেট এলাকার বাসা থেকে অটোরিকশাযোগে উত্তরার ৯ নং সেক্টরে বোনের বাসায় ইফতারের দাওয়াতে যাচ্ছিলেন। দুপুর পৌনে দুইটায় কোটবাড়ি রেলগেট অতিক্রম করার সময় গলার ওড়না অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এসআই আলী আকবর জানান, রেলওয়ে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
এআইবি/এনআই/