ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘পার্বত্য জেলাগুলোতে একশ্রেণির অসাধু ব্যক্তিরা পাহাড়গুলো কেটে বিপজ্জনক করে তুলছে। পাহাড় ধসে নিহতদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। সরকারসহ দেশের বিত্তবান সবার দৃষ্টি এখন পাহাড়ে দেওয়া উচিত। নিহতরা আমাদের ভাই ও স্বজন।’
তিনি বলেন, ‘এখানে ধর্মের পরিচয় বড় নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে বিপদগ্রস্তের পাশে দাঁড়ানোই ঈমানের দাবি।’
লন্ডনে অগ্নিকাণ্ডে যেসব মুসলিম জীবনবাজি রেখে সহযোগিতায় এগিয়ে এসেছেন, তাদের অভিনন্দন জানান মাসঊদ। তিনি বলেন, ‘মুসলমানদের কাজই হলো পরের সেবা করা। অন্যের উপকারে নিজের সর্বস্ব বিলীন করা।’
/সিএ/এপিএইচ/