খুলনার কোথায় তিনি অবস্থান করছিলেন- এ বিষয়ে জানতে চাইলে দিদার আহমেদ বলেন, এ বিষয়ে আমরা এখনও অবগত নই। তাকে অভয়নগর থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
দিদার আহমেদ জানান, ডিএমপি’র তেজগাঁও বিভাগের একজন এডিসি’র নেতৃত্বে পুলিশের একটি দল এখানে আছেন। রাতেই তাকে পুলিশের ওই দলটির কাছে হস্তান্তর করবো।
ফরহাদ মজহারকে উদ্ধার করা বাসটির সুপারভাইজার যা জানালেন:
ফরহাদ মজহারকে উদ্ধারের বিষয়ে হানিফের ঢাকা মেট্রো ১৪ সিরিয়ালের ৯৮০১ বাসটির সুপারভাইজার হাফিজুর রহমানের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ওই ব্যক্তি খুলনার শিববাড়ি মোড় কাউন্টার থেকে আই ২ সিটে উঠেন। নওয়াপাড়া এলাকা পার হওয়ার সময় আমার ফোনে অজ্ঞাত একটি কল আসে। ফোনে আই ৩-এর যাত্রী সম্পর্কে জানতে চাওয়া হয়। আমি ওই যাত্রীর উপস্থিতি নিশ্চিত করেন। কিছুক্ষণ পর র্যাব পরিচয়ে আরেকটি ফোন আসে। র্যাবের ওই সদস্য গাড়িটি যেখানে আছে, সেখানেই থামাতে বলেন। সে অনুযায়ী গাড়ি থামিয়ে রাখা হয়। এর ২০ থেকে ৩০ মিনিট পর নওয়াপাড়া থানার ওসিসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাকে নামিয়ে নিয়ে যায়।
ফরহাদ মজহারকে হেফাজতে নেওয়া নিয়ে র্যাব-পুলিশ বিতণ্ডা
সুপারভাইজার হাফিজুর রহমান জানিয়েছেন, বাস থেকে নামানোর পর ফরহাদ মজহারকে কার হেফাজতে নেওয়া হবে এ নিয়ে পুলিশ ও র্যাব সদস্যদের মধ্যে বিতণ্ডা হয়। পরে র্যাবের দলটি ফরহাদ মজহারকে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।
/এমপি/