বনানীর তরুণীকে নিরাপত্তা দিচ্ছে উইমেন সাপোর্ট সেন্টার

ভিক্টিম সাপোর্ট সেন্টার (ছবি- সংগৃহীত)বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলাটি এখনও বনানী থানা পুলিশের কাছেই রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন্স সেন্টারের ডেপুটি কমিশনার ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘মামলাটি এখনও আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি। যদিও ভিক্টিম আমাদের কাছে রয়েছেন। আমরা তাকে প্রটেকশন দিচ্ছি।’ ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।

ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমাদের কাজ এখনও শুরু হয়নি। ডাক্তারি পরীক্ষার জন্য সময় মতো নিয়ে যাওয়া হবে।’

প্রসঙ্গত, রাজধানীর বনানীতে ফের জন্মদিনের দাওয়াত দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে বনানীর ২ নম্বর সড়কের একটি বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাহাউদ্দিন ইভান নামে এক ব্যক্তির বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। ইভান শিল্পপতি বোরহান উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

এর আগেও জন্মদিনের দাওয়াতে যোগ দিতে গিয়ে বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে গত ৬ মে বনানী থানায় মামলা দায়ের করেন ওই দুই তরুণী।

/জেএ/এআর/ এপিএইচ/

আরও পড়ুন: 

বনানীতে ফের জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ