শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে উম্মে সালমার হাতে নতুন এ নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
বেতন-ভাতার পরিমাণ উল্লেখ না করে নিয়োগ পত্রে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও আইন অনুযায়ী অাপনি বেতন ভাতা পাবেন।
উম্মে সালমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যোগ্যতা অনুযায়ী আমাকে প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন শহীদ ও তার পরিবারের প্রতি সম্মান দেখালো।’
উপাচার্য বাসভবনে উম্মে সালমাকে নিয়োগপত্র দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এবং আরও দুজন শিক্ষক উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আশ্বাসের ভিত্তিতে উম্মে সালমা প্রশাসনিক অফিসার পদে চাকরি চেয়ে আবেদন করেছিলেন। এরপর তার ভাইভা নেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ৯০ দিনের জন্য দৈনিক ৫২৫ টাকা করে মাস্টাররোলে তৃতীয় শ্রেণির উচ্চমান সহকারীর পদে নিয়োগ দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে সমালোচনার সৃষ্টি হয়। এরপরই প্রশাসন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে এবং প্রশাসনিক কর্মকর্তা পদে তাকে নিয়োগ দেওয়া হয়।
/এপিএইচ/
আরও পড়ুন:
এসি রবিউলের স্ত্রীকে দেওয়া হলো দৈনিক ৫২৫ টাকার চাকরি!