ক্যান্টনমেন্টে ট্রেনের ধাক্কায় নিহত ১

লাশ উদ্ধারঅসাবধানতার কারণে প্রাণ দিতে হলো অজ্ঞাত এক ব্যক্তিকে (৪৫)। রাজধানীর ক্যান্টনমেন্টে শেওড়া নামক স্থানে ট্রেনের ধাক্কা খেয়ে নিহত হয়েছেন তিনি। রবিবার (৯ জুলাই) রাত ১১টার দিকে আহত হন ওই ব্যক্তি।
পরে রুবেল নামের এক পথচারী আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। রবিবার দিবাগত মরাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। ময়নাতদন্তের জন্য মৃতদেহ রাখা হয়েছে হাসপাতাল মর্গে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
/এআইবি/জেএইচ/