আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক, আরশেদ রউফ ও বাহার উদ্দিন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, তিনটি পৃথক আবেদনে মোরশেদ খান, তার স্ত্রী ও ব্যাংক কর্মকর্তাসহ মোট ১৩ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। এই সময়ের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ গত ২৮ জুন মামলাটি দায়ের করে দুদক। মামলায় এম মোরশেদ খান ও সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ এবি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।
মামলার পর গত ১ জুলাই বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেহবুব চৌধুরীকে গ্রেফতার করেন দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম। পরদিন ২ জুলাই ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে জামিন দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানার আদালত।
আরও পড়ুন-
৫৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
/এমটি/টিআর/