তুরাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রহস্যজনক-মৃত্যু, ছবি অনলাইন থেকে সংগৃহীতরাজধানীর তুরাগে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিায়। নিহত ওই গৃহবধূর নাম মোসা. বিউটি (২৩)।
তুরাগ থানার এসআই এসআই মো. শহিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে তুরাগ ৯ নম্বর ওয়ার্ডের উলুদাহ পূর্বটেকের বাসা থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহত বিউটির স্বামী মারফত আলী জানান, ‘দুই বছর আগে বিয়ে হয়েছিল তাদের। সোমবার বিউটির পেটে খুব ব্যথা ছিল। আমি পানপড়া দিয়েছি। রাতে বমি আর পাতলা পায়খানা হয়। সকালে (মঙ্গলবার) এক হুজুরের কাছ থেকে পানি ও তেলপড়া এনে দেই। সে পানি খায় এবং হাতের চুড়ি ও নাকের ফুল খুলে আমার হাতে দেয়। এর কিছুক্ষণ পর সে মারা যায়।’

/এআইবি/আরজে/এসএমএ/