তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) সুলতানা আক্তার আসামির রিমান্ড শেষে আদালতে হাজির করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
তিনি আরও জানান, জবানবন্দি শেষে ইভানকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ জুলাই ইভান তার জন্মদিনের কথা বলে এক তরুণীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। ৫ জুলাই ওই তরুণী বনানী থানায় ইভানের বিরুদ্ধে এই অভিযোগ করেন। এরপর তরুণীকে নিয়ে ইভানের বাসায় অভিযান চালায় পুলিশ। তাকে না পেয়ে ওই দিন দুপুরেই পুলিশ তরুণীর অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত করে।
এরপর গত ৬ জুলাই বিকাল সাড়ে ৪ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় খালার বাসা থেকে র্যাব-১১ তাকে গ্রেফতার করে। শুক্রবার (৭ জুলাই) র্যাব তাকে বনানী থানার কাছে হস্তান্তর করে। ওই দিনই বাহাউদ্দিন ইভানকে (২৮) চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
/এনআই/