ঢামেকে কারাবন্দির মৃত্যু

কারাবন্দির মৃত্যুঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকাল তিনটার পর রেজাউল হাসান নামের ওই কারাবন্দির মৃত্যু হয়েছে বলে জানান কারারক্ষী মো. হানিফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেজাউল হাসান ফরিদপুর জেলার কতোয়ালী উপজেলার খোদাবক্স রোডের মজিবুর রহমানের ছেলে। কারারক্ষী মো. হানিফ জানান, রেজাউল কতোয়ালী থানার চেক জালিয়াতি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। অসুস্থাতার কারণে তাকে ফরিদপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার অসুস্থ অবস্থায় বিকাল ৩টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে (ওর্য়াড-৭০১) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৩টা ৩৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
/এআইবি/এসএমএ/