রামপুরায় নিজ বাসার কাছে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ (ফাইল ফটো)রাজধানীর রামপুরায় ওয়ার্ড যুবলীগ নেতা কাজী মাসুদ পারভেজ (৩৫) তার বাসার কাছেই সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে  আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) রাত সাড়ে আটটার পর মহানগর প্রজেক্টের এক নম্বর রোডে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, কে বা কারা তাকে গুলি করেছে তা এখনও জানা যায়নি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।  মহানগর প্রজেক্টের এক নম্বর রোডে এই গুলিবিদ্ধের ঘটনা ঘটে। কে কা কারা গুলি করেছে এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী মো. সবুজ জানান  মোটরসাইকেল যোগে ৪/৫ জন সন্ত্রাসী মহনগর প্রজেক্টের এক নম্বর রোডের মাথায় এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। তার ডান পা ও হাতে বাহুতে ৩টি গুলি লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সবুজ জানান, পুলিশের এএসআই শাহেদের সঙ্গে কথা বলছিলেন যুবলীগ নেতা কাজী মাসুদ পারভেজ। কথা বলার পর পুলিশের ওই কর্মকর্তা যুবলীগ নেতার কাছ থেকে রওনা হয়ে কিছুদূর গেলে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি ছুড়ে চলে যায়।’

ঘটনার পর রাতে এএসআই শাহেদ বলেন, ‘ঘটনা সময় আমি ছিলাম না।’

স্থানীয়রা জানান, কাজী মাসুদ পারভেজ ২২ ওয়ার্ড যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও থানা আওয়ামীলীগের সদস্য। তিনি বিল্ডিং কনেষ্টাশন ঠিকারদারী করেন।

হাসপাতালে ভর্তি যুবলীগের ওই নেতা জানান, কাইল্লা পলাশ বাহীনির মেহেদী, আমজাদ, বুলেট, নয়নসহ কয়েকজন জন এ ঘটনাটি ঘটিয়েছে।

/এআইবি/আরজে/এসএমএ/