নিহত আব্দুল হকের ছেলে মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে জানান, ডেমরার সারুলিয়া পূর্ব বক্সনগর এলাকায় তাদের নিজেদের বাড়ি। বাড়ির নিচতলায় তারা থাকেন, দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলছে।
মোহাম্মদ আলী বলেন, ‘বাবা আজ (রবিবার) ভোরে ঘুম থেকে উঠে নির্মাণাধীন দোতলার দেয়ালে পানি দিতে যান। পানি দিয়ে নামার সময় তিনি পা পিছলে সিঁড়ি থেকে নিচে পড়ে যান। এসময় গুরুতর আহত হন তিনি।’
এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত অবস্থায় আব্দুল হককে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১১টায় আব্দুল হককে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন-
বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক
প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় ইমরান এইচ সরকারের জামিন
/এআইবি/টিআর/