ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ট্রাক শ্রমিক বাচ্চুর বাবার নাম মো. সিকান্দার। তার গ্রামের বাড়ি পটুয়াখালী।
নিহতের স্ত্রীর বড়ভাই মো. রুবেল জানান, মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় ট্রাক থেকে মালামাল নামানোর কাজ করার সময় বজ্রাঘাতে অজ্ঞান হয়ে যায় বাচ্চু। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৬টায় তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
/এআইবি/এআরআর/এমও/