শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে ৫ আগস্ট

স্বাস্থ প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক (ছবি অনলাইন থেকে সংগৃহীত)রাতকানা রোগ প্রতিরোধে আগামী ৫ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জাহিদ মালিক।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন,  ‘ওইদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সঙ্গে শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোসহ অন্যান্য পুষ্টি বার্তা প্রচার করা হবে।’

তিনি আরও বলেন, ‘এ দিন সারাদেশে প্রায় ২ কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন খাওয়ানো হবে।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ সবার সহযোগিতায় দেশব্যাপী এক লাখ ২০ হাজার কেন্দ্রসহ অতিরিক্ত আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো থাকবে বিভিন্ন বাস স্ট্যান্ড, লঞ্চ ও ফেরি ঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেল স্টেশন ও খেয়া ঘাটে। তবে দুর্গম এলাকায় ভিটামিট-এ ক্যাম্পেইন সফল করার জন্য একদিন পর (৬ থেকে ৯ আস্ট) টানা চারদিন বিশেষ ব্যবস্থায় এই ভিটামিন খাওয়ানো হবে।’

এ সময় তিনি শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘৬ মাসের কম বয়সী এবং ৫ বছরের বেশি বয়সী ও অসুস্থ শিশুকে এ ভিটামিন খাওয়ানো যাবে না।’

জাহিদ মালেক বলেন, ‘কোনও গুজবে কান দেবেন না। ভিটামিন-এ ক্যাপসুলে কোনও স্বাস্থ ঝুঁকি নেই। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, দৃষ্টিশক্তি ভালো রাখা, শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করা এবং ডায়রিয়ার ব্যপ্তিকাল ও হামের জটিলতা কমানোই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশে কোনও অপুষ্ট শিশুকে দেখতে চাই না। একইভাবে ভিটামিন এর অভাবে কারও রাত কানা রোগ বা অন্ধত্বও আমরা চাই না। কারণ অন্ধত্ব একটি পরিবারের অভিশাপ ও দেশের বোঝা।’

/এসআই/এসএনএইচ/