বনশ্রীতে গৃহকর্মীকে হত্যার অভিযোগে মামলা

বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন লাগিয়ে দেয়

বনশ্রীতে গৃহকর্মী নিহতের ঘটনায় শুক্রবার (৪ আগস্ট) রাতে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার নাদিয়া জুই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিহত গৃহকর্মী লায়লির (২৫) স্বামীর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। গতকাল রাতে এ মামলা করা হয়। গৃহকর্তা মঈনুদ্দিন, তার স্ত্রী ও বাড়ির কেয়ারটেকার কামালসহ ২-৩ জনকে অজ্ঞাত রেখে মামলা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গৃহকর্তা ও কেয়ারটেকারকে গতকাল আটক করেছে খিলগাঁও থানার পুলিশ। গৃহকর্ত্রীকেও যে কোনও সময় এ মামলায় গ্রেফতার করা হবে।’  

উল্লেখ্য, শুক্রবার দুপুরে বনশ্রী জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে লাইলি (২৫) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ তথ্য এলাকায় ছড়িয়ে যাওয়ার পরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে গৃহকর্তার ফাঁসির দাবিতে আন্দোলনে নামেন তারা। এসময় সড়কে অবস্থান নিয়ে রাত পর্যন্ত বিক্ষোভ করেন এলাকাবাসী। একপর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অবস্থান নিয়েছে পুলিশ। 

স্থানীয়দের অভিযোগ, গৃহকর্তা মঈনুদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে ওই এলাকার গৃহকর্মীদের দীর্ঘ দিনের ক্ষোভ। এর আগেও এই বাসায় গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে বলেও তারা জানান। 

আরজে/এএইচ/