১১২ বিচারকের পদোন্নতি

আইন মন্ত্রণালয়

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ বা সমপর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ বা সমপর্যায়ের পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্ব স্ব কর্মস্থলে কর্মরত থাকতে হবে। এ প্রজ্ঞাপন আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটেও পাওয়া যাবে।

/এসআই/এমএ/