নিহতের বোন শিপরা রাজবংশী জানান, জয় বাজিদপুর থেকে পানগাও আসার পথে দক্ষিণ পানগাও এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে রাত সাড়ে ৯ টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিপরা আরও জানান, ঘটনাস্থলে একটি সিএনজি অটোরিকশা পড়ে ছিল। তাদের ধারণা সিএনজি আটোরিকশা দুর্ঘটনায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে।
জয় রাজবংশী দক্ষিণ কেরানীগঞ্জের পানগাও গ্রামের লক্ষন রাজবংশীর ছেলে। সে ব্রাহ্মণ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
/এআইবি/এনআই/