তবে আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সচিব হিসেবে আবু সালেহ এস কে মো. জহিরুল হকের দায়িত্ব পালনে আইনগত বাধা নেই।’
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপন স্থগিতেরও আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী আশরাফুজ্জামান।
এর আগে সোমবার (৭ আগস্ট) আইন সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এই সচিব হিসেবে সোমবার ছিল তার চাকরির মেয়াদের শেষ দিন। এর পরিপ্রেক্ষিতে তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
/ইউআই/জেএইচ/