গ্রেফতাররা হলো-আবুল কালাম, জাহাঙ্গীর আলম, অপু সরকার, অনু সরকার ও আহাদ।
পরিদর্শক (অপারেশন) মো. মামুনুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ৮টা থেকে আড়াইটার মধ্যে উত্তরখানের একটি ভবনে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়। খবর পেয়ে ওই রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন দশম ও একজন অষ্টম শ্রেণির ছাত্র। বাকিদের একজন ট্যাক্সিচালক ও আরেকজন অটোরিকশা চালক। অন্যজন বেকার।
উত্তরখান থানার পরিদর্শক (অপারেশন) মো. মামুনুর রহমান জানান, মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে।
/আরজে/এএম