রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টরাজধানীর ওয়ারি থানাধীন জয়কালি মন্দির এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আলামিন (১৮)। শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮টায় জয়কালি মন্দিরের পাশে মদিনা মসজিদের চতুর্থ তলায় নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে।
আলামিন কুড়িগ্রামের ভুড়িমারি গ্রামের উত্তর ধরভাঙা গ্রামের সাজু মিয়ার ছেলে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য জানান।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, সকাল ৮টার দিকে মদিনা মসজিদের চতুর্থ তলায় নির্মাণ কাজ করতে গিয়ে আলামিন বিদ্যুতের তারে জড়িয়ে স্পৃষ্ট হয়। পতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হলে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
/এআইবি/এআর/