ধর্ষণের শিকার ওই ছাত্রীকে শুক্রবার (১০ আগস্ট) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার এসআই শফিকুল ইসলাম জানান, শ্যামলীর দুই নম্বর রোড এলাকার বাসিন্দা ওই ছাত্রী বুধবার বিকালে বাসা থেকে বের হয়ে দাদার বাসায় যাচ্ছিল। পথে একই ভবনের বাসিন্দা তানজিনুর রহমানের শ্যালক নাসিম তাকে জোর করে মিরপুরে নিয়ে যান। সেখানে একটি হোটেলে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন নাসিম। পরে ওই ছাত্রী বাসায় ফিরে এসে বিষয়টি তার মাকে জানায়। ওই ছাত্রীর বাবার অভিযোগ, বিষয়টি নাসিমের ভগ্নিপতি তানজিনুর রহমানকে জানালে তিনি তাদের হুমকি-ধামকি দেন।
এসআই শফিকুল ইসলাম বলেন, ‘ ওই ছাত্রীর বাবা বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এই মামলায় অভিযুক্ত নাসিমকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকালে ঘটনার শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’
/এআইবি/জেইউ/ এপিএইচ/
আরও পড়ুন: তিন স্তরে দুর্বল হয় ধর্ষণের মামলা