মিঝির সহকর্মী নাহিদ হোসাইনসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় নিহতের মামা ইয়াসিন লাশ শনাক্তের পর ময়নাতদন্ত করান উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী। ময়নাতদন্ত শেষে স্বজনরা বিকালে মৃতদেহ নিয়ে যান।
এসআই সৈয়দ আলী জানান, শাহাদাৎ মিঝি পেশায় ইলেক্ট্রিশিয়ান। নির্মাণাধীন ভবনটিতে ঝালাইয়ের কাজ করছিলেন তিনি। আওয়ামী লীগের দলীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এবং পাশে ২৪ এভিনিউ ভবনের মাঝে বাঁশের মাচাং ছিল। ওই মাচাং দিয়ে পাশের ভবনের ছাদে যাওয়ার সময় পা পিছলে দুই ভবনের ফাঁক দিয়ে নিচে পড়ে যান তিনি। এ সময় বৃষ্টি পড়ছিল।
পরে সহকর্মীরা শাহাদাৎ মিঝিকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তার মাথা, ডান চোখ ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। একইসঙ্গে ভেঙে গিয়েছিল দুই হাত।
চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্ববদরপুরের লালগাজী মিঝিবাড়ির শফিকুর মিঝির ছেলে শাহাদাৎ মিঝি। কুড়িলের ভাটারায় ২৭/ক বাসায় থাকতেন তিনি।
/এআইবি/জেএইচ/