কমলাপুর রেলওয়ে থানার এএসআই রাশেদ রানা জানান, সোমবার ভোরের দিকে বনানী রেলস্টেশনের ২শ গজ দক্ষিণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ওই যুবক নিহত হন। পরে সকাল সোয়া ৯টায় তার লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো প্যান্ট ও লাল সবুজ রঙের গামছা।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।
/এসএনএইচ/