রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন

খুনরাজধানীর দারুসসালামে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কে বা করা তাকে খুন করে ফেলে যায়। মো. শাহীন (১৬) নামের ওই কিশোরের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বেতমোড় গ্রামে। সে রাজধানীর টোলারবাগ জামে মসজিদের পাশে শহিদে বাড়িতে ভাড়া থাকতো। শুক্রবার (২৫ আগস্ট) বিকালে পুলিশের এস আই মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা রক্তাক্ত অবস্থায় সিএনজি করে টোলারবাগে বাসার অদূরে শাহীনকে ফেলে রেখে যায়। তার শরীরে বুকের বাম পাশে, বাম বোগলের নিচে, ছুড়িকাঘাতে  জখম ছিল, ও ডান পায়ের হাঁটুর ওপরে কাটা দাগ ছিল।  পরে তার মা সালেহা বেগম লাশ সনাক্ত করেন।
শাহীনের সহকর্মী প্রতিবেশী শাহ আলম বলেন, ‘শাহীন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো, তিন ভাইয়ের সে ছিল সাবার ছোট। তাকে সাত মাস আগে রেখে তার বাবা অন্যত্র চলে যায়। বাকি ভাইরা গ্রামের বাড়িতে থাকেন। ঢাকায় মায়ের সঙ্গে সে থাকতো। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা জানতে পারিনি।