রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়, বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। এছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘১৬ তলা ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ফাইটাররা। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।’