নির্মাণাধীন ওই ভবনের প্রকৌশলী কৌশিক জানান, মালিবাগ রেল গেইট এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ( সিবিল সামহ্) ৯ম তালায় রডের কাজ করার সময় পড়ে যায় শরিফ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।