১ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ করবে হেফাজত

হেফাজতে ইসলামআগামী ১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে করবে হেফাজতে ইসলাম। সংগঠনটির ঢাকা মহানগরী শাখা মিয়ানমারে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির আহ্বান করেছে।

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী বলেন, ‘মিয়ানমারে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আহ্বান করা হয়েছে। শুক্রবার জুমা নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’