রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় তরুণ-তরুণী নিহত

সবুজবাগে সড়ক দুর্ঘটনায় নিহত খালাতো ভাই-বোন শারিনরাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরের সামনের রাস্তায় সিটি করপোরেশনের ময়লার গাড়ি নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী তরুণ-তরুণী নিহত হয়েছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার (বৃহস্পতিবার) দিকে এ ঘটনা ঘটে। সবুজবাগ থানার এস আই মো. হাসান এ তথ্য জানান।
এস আই  হাসান জানান, নিহত তরুণ ৫৪/বি বাসাবো’র মহসিনের ছেলে রিমন(২৫) এবং ১৭ দক্ষিণ বাসাবো’র শামসুদ্দিন আহমেদ খোকনের মেয়ে শারিন (২২) দু’জন খালাতো ভাইবোন। রাতে এপাচি মোটরসাইকেলে চড়ে এরা ঘুরতে বেরিয়েছিল।

রাত একটার দিকে সবুজবাড় বৌদ্ধ মন্দিরের সামনের রাস্তায় সিটি করপোরেশনের ময়লার গাড়ি এদের চাপ দিলে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।