জঙ্গিদের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাব্বির আহমেদের বাবা হাবিবুল্লাহ বাহার আজাদ ও নৈশ প্রহরী সিরাজুল ইসলামকে আটক করেছে র্যাব।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার থেকে সাব্বির আহমেদকে গ্রাউন্ডেড করা হয়েছে। এ মুহূর্তে তিনি মানসিক চাপের মধ্যে আছেন। তাই নিরাপত্তার কথা ভেবে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।’
র্যাব-৪ এর সিও লুৎফুল কবির জানান, বাড়িওয়ালা হাবিবুল্লাহ বাহার আজাদ ও নৈশ প্রহরী সিরাজুল ইসলাম জঙ্গিদের সঙ্গে সরাসরি জড়িত। প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে। রিমান্ডে নিলে আরও বিস্তারিত জানা যাবে।
এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান, সাব্বির আহমেদের বিষয়ে র্যাবের কোনও অবজারভেশন নেই।
জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরকসহ দেশীয় অস্ত্র উদ্ধার, বাড়ির মালিকসহ গ্রেফতার ২