সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমিরেটস বহরে রয়েছে সর্বাধিকসংখ্যক এয়ারবাস এ-৩৮০। দ্বিতল এই এয়ারবাসগুলোর সাহায্যে এমিরেটস বিশ্বের ৪৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশিদের জন্য দুবাই, লন্ডন, প্যারিস, রোম, মিলান, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন গন্তব্যে বিশেষ অফারের আওতাভুক্ত রয়েছে। যাত্রীরা ২১ সেপ্টেম্বরের মধ্যে টিকিট বুক করলে বিশেষ অফারের সুবিধা লাভ করবেন। তবে এসব যাত্রীদের চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে ভ্রমণ করতে হবে।
উল্লিখিত রিটার্ন ভাড়ায় সব প্রযোজ্য ট্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত এমিরেটস অফিস বা ট্রাভেল এজেন্টদের কাছে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এমিরেটস এ-৩৮০ উড়োজাহাজগুলো তাদের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার হিসেবে পরিচিতি লাভ করেছে। দ্বিতল উড়োজাহাজগুলোর আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো প্রথম শ্রেণিতে অবস্থিত ব্যক্তিগত স্যুইট, শাওয়ার স্পা এবং প্রথম ও বিজনেস শ্রেণি যাত্রীদের জন্য অত্যন্ত জনপ্রিয় অনবোর্ড লাউঞ্জ।
উল্লেখ্য, এমিরেটস বর্তমানে ঢাকায় দৈনিক তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে।
আরও পড়ুন: পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করবে বাংলাদেশ