যাত্রাবাড়ীতে কিশোর ও পল্লবীতে যুবকের আত্মহত্যা

আত্মহত্যারাজধানীর যাত্রাবাড়ীতে সাগর (১৩) নামে এক কিশোর এবং পল্লবীতে রাজু আহমেদ (৩০) এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, বলে জানিয়েছে পুলিশ। সোমবার ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে সাগর (১৩) নামে এক কিশোর আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাগর কি কারণে আত্মহত্যা করেছে, তা জানাতে পারেননি তার বাবা শাহজালাল।
অপরদিকে, পল্লবীর সি ব্লকের ১১নম্বর সেকশনের ১১নম্বর রোডের পোস্ট অফিস ক্যাম্পের একটি বাড়ির নীচতলা থেকে পুলিশ রাজু আহমেদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাজু নওগাঁর বদলগাছির পারাদারপুর গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে।