শিশুটির বাবা জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশী সবজি বিক্রেতা মহসিন শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে। পরে রাতে বিষয়টি জানতে পেরে তিনি পুলিশকে জানান। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।
ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) কো-অর্ডিনেটর ডা. বিলকিস বেগম জানান, শিশুটি ভর্তি রয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শিশুটির ফরেনসিক পরীক্ষা করা হবে।
কলাবাগান থানার এসআই নাজমুল বলেন, ‘বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা হবে।’
আরও পড়ুন-
বাসে উঠতে গিয়ে চাকার নিচে, প্রাণ গেল শিক্ষকের
অপহরণের ১২ ঘণ্টার মধ্যেই নবজাতক উদ্ধার, বাবাসহ গ্রেফতার ২