আবেদ খানের স্ত্রী ড. সানজিদা আখতার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আবেদ খান গত কয়েকদিন ধরেই অসুস্থ। আমরা তাকে নিয়মিত ডাক্তার দেখিয়ে আসছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে তার হৃদযন্ত্রে দুটি ব্লক ধরা পড়েছে। পরে তাকে অ্যাপোলো হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট)-এ নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। তিনি সুস্থ আছেন।’