নিহতের ভাই মো. ইব্রাহীম জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খিলক্ষেত রেলক্রসিং দিয়ে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আমার ভাই আহত হন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। আমরা সংবাদ পেয়ে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। এখানে আসার পর রাত সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
আরও পড়ুন:
সন্ধ্যা নামলেই শাহপরীর দ্বীপে রোহিঙ্গার ঢল
স্বপ্নের পদ্মা সেতুর প্রথম স্প্যান বসছে আজ
পদ্মা সেতু: স্প্যান বসানোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রকৌশলী-শ্রমিকরা