ইসি সূত্রে জানা গেছে, আইনি জটিলতাসহ বিভিন্ন কারণে স্থগিত থাকা ২১০টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে পৌরসভা ৩৫টি ও ১৭৫টি ইউপি। নির্বাচন না হওয়ায় ১৭৫টি ইউনিয়ন পরিষদ পর্যালোচনা করে দেখা গেছে, ৩টিতে গত ২০ বছর ধরে নির্বাচন হচ্ছে না। ৪০টির নির্বাচন হয়েছে ২০০৩ সালে। বাকিগুলোর নির্বাচন হয়েছে ২০১১ সালে। এর বাইরে কয়েকটি ইউনিয়ন পরিষদ রয়েছে, যেগুলো নবগঠিত। নির্বাচন না হওয়ার কারণ অনুসন্ধান করে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে উচ্চআদালতে মামলা রয়েছে। ইউপির মতো কয়েকটি পৌরসভায়ও ১০/১২ বছর ধরে নির্বাচন হচ্ছে না।
নির্বাচন না হওয়ার জন্য ইসির এক শ্রেণির জনপ্রতিনিধির দায়ী করেছেন। ইসির কর্মকর্তারা জানান, কতিপয় সুবিধাভোগী জনপ্রতিনিধি রয়েছেন, যারা নিজের পদ আঁকড়ে থাকলে ‘যৌক্তিক’/ ‘অযৌক্তিক’ কারণে মামলা দিয়ে বছরের পর বছর নির্বাচন আটকে রাখেন। ফলে নির্বাচন না হওয়ায় তারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকার সুযোগ পান।
আইনি জটিলতা নিরসন করে এ সব প্রতিষ্ঠানে নির্বাচন করতে স্থানীয় সরকার বিভাগ ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি নিয়ে যৌথ বৈঠকে বসবে কমিশন। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১১টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। একাদশ সংসদ নির্বাচনের আগে এসব নির্বাচন শেষ করতে চায় কমিশন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন নির্বাচন হচ্ছে না, আমরা সেগুলো নিয়ে বৈঠকে বসব। এজন্য অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মর্যাদার একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে ওই সব নির্বাচন অনুষ্ঠানের পথে যেসব বাধা রয়েছে, সেগুলো খোঁজার চেষ্টা করব। মামলাসহ অন্য যেসব জটিলতা রয়েছে, সেগুলো নিষ্পত্তি করে দ্রুত কিভাবে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা যায়, তার উপায় খোঁজার চেষ্টা করব।’
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ৩৬টি জেলার ৭৪টি উপজেলার ১৭৫টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ভোট হচ্ছে না। যে ইউপিগুলোয় ভোট হচ্ছে না, সেগুলো হলো—পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলার বলরামপুর, দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ও দেবীডুবা, নীলফামারী জেলার সদর উপজেলার ইটখোলা, কুন্দুপুকুর, টুপামারী ও খোকশাবাড়ী, ডিমলা উপজেলার গয়াবাড়ী, টেপাখড়িবাড়ী ও খগাখড়িবাড়ী, দিনাজপুর জেলার বিরল উপজেলার আজিমপুর, ফারাক্কাবাদ, বিরল ও রাজারামপুর, পার্বতীপুর উপজেলার রামপুর ও পলাশবাড়ী, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর, পলাশবাড়ী উপজেলার বারিশাল, কিশোরগাড়ী ও পলাশবাড়ী, সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর, রাজশাহী জেলার বাঘা উপজেলার বাজুবাঘা, গড়গড়ী, মনিগ্রাম ও পাকুড়িয়া, পুটিয়া উপজেলার বানেশ্বর, ভালুকগাছী ও শিলমাড়িয়া, পবা উপজেলার হরিয়ান, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ও মাঝগাঁও, কুষ্টিয়া জেলার সদর উপজেলার জিয়ারখী ও কাঞ্চনপুর, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলি, সদর উপজেলার শংকর চন্দ্র, মাখালডাঙ্গা, তিতুদহ, গড়াইটুটি, বেগমপুর ও নেহালপুর, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা, হাউলি কেডিকে ও মনোহরপুর, যশোর জেলার শার্শা উপজেলার বেনাপল, ঝিনাইদহ জেলার সদর উপজেলার সুরাট ও পাগলাকানাই, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মদনপুরা, নাজিরপুর তাতেরকাঠী, দাসপাড়া ও বাউফল, দশমিনা উপজেলার রনগোপালদী, রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ও মৌডুবী, সদর উপজেলার লাউকাঠি, মৌকরণ, কমলাপুর, ইটবাড়িয়া, জৈনকাঠী ও কালিকাপুর, পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা শিয়ালকাঠী, মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর, নীলকমল, আহম্মদপুর, নুরাবাদ, জিন্নাগড়, আমিনাবাদ, ওমরপুর ও মুজিবনগর, লালমোহন উপজেলার চরভূতা ও কালমা, তজুমুদ্দিন উপজেলার বড়মলংচড়া ও সোনাপুর, বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী, ঝালকাঠী উপজেলার সদর উপজেলার পোনাবালিয়া, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বাসাইল, কালিহাতি উপজেলার বাংড়া, বীর বাসিন্দা ও পারখী, ঘাটাইল উপজেলার ধলাপাড়া, রসুলপুর, সন্ধানপুর, সাগরদিঘী, লখিন্দর ও সংগ্রামপুর, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বকশীগঞ্জ ও বাট্টাজোড়, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী, সরিষাবাড়ী উপজেলার পিংনা, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বেতাগৈর, মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও, ঢাকা জেলার দোহার উপজেলার রাইপাড়া ও সুতারপাড়া, নরসিংদী জেলার সদর উপজেলার নুরালাপুর ও মহিষাসুরা, শিবপুর উপজেলার চক্রধা ও মাছিমপুর, নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লা, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রাজৈর, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নওডোবা ও কুণ্ডেরচর, ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা, গোসাইরহাট উপজেলার ইদিলপুর, নড়িয়া উপজেলার কেদারপুর, ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর, চর মাধবদিয়া, নর্থ চ্যানেল, আলিয়াবাদ, ডিক্রিচর, মাচ্চর, অম্বিকাপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈজুরী ও গেরদা, আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা, গোপালপুর ও বুড়াইচ, মধুখালী উপজেলার নওপাড়া, বোয়ালমারী উপজেলার চাঁদপুর, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মীরপুর, দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলী ও কামালবাজার, ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর ফেঞ্চুগঞ্জ ও উত্তর কুশিয়ারা, বিশ্বনাথ উপজেলার দেওকলস ও দশঘর, হবিগঞ্জ জেলার সদর উপজেলার ব্রাহ্মণডোরা ও নুরপুর, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোসবাস (দ.), শিলমুড়ী (দ.), শিলমুড়ী (উ.), সদর দক্ষিণ উপজেলার গলিমারা (উ.), গলিমারা (দ.), মুরাদনগর উপজেলার মুরাদনগর, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম, ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ (দ.), সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর, নোয়াখালী হতিয়া উপজেলার হরণী, চান্দী, সুখচর ও নলচিয়া, সদর উপজেলার নোয়ান্নই, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দালালবাজার, দক্ষিণ হামছাদি, চর রুহিতা, ভাঙ্গা খাঁ ও লোহারকান্দি, রামগতি উপজেলার চর আলেকজান্ডার, কমলনগর উপজেলার চর কালকিনি ও সাহেবের হাট, চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কধুলখীল ও পশ্চিম গোমদন্ডী, ফটিকছড়ি উপজেলার খিরাম, দৌলতপুর ও সুয়াবিল, মিরেরসরাই উপজেলার করেরহাট, রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ, মরিয়মনগর, ও স্বনির্ভর রাঙ্গুনিয়া, সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া, উড়িরচর, আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী, চন্দনাইশ উপজেলার দোহাজারী ও সাতকানিয়া এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যছলা।
যেসব পৌরসভায় নির্বাচন হচ্ছে না সেগুলো হলো—বোদা (পঞ্চগড়), দেবীগঞ্জ (পঞ্চগড়), সেতাবগঞ্জ (দিনাজপুর), বিরল (দিনাজপুর), নীলফামারী, পলাশবাড়ী (গাইবান্ধা), বাগাতিপাড়া (নাটোর), বনপাড়া (নাটোর), পার্বতীপুর (দিনাজপুর), বাঘা (রাজশাহী), পাঁচবিবি (জয়পুরহাট), ধামইরহাট (নওগাঁ), ঝিনাইদহ, বেনাপোল (যশোর), ঝিকরগাছা (যশোর), মংলা পোর্ট (বাগেরহাট), মঠবাড়িয়া (পিরোজপুর), লালমোহন (ভোলা), পটুয়াখালী, বাউফল (পটুয়াখালী),আমতলী (বরগুনা), হালুয়াঘাট (ময়মনসিংহ), বকশীগঞ্জ (জামালপুর), কালিয়াকৈর (গাজীপুর), দোহার (ঢাকা), আলফাডাঙ্গা (ফরিদপুর) গোসাইরহাট (শরিয়তপুর), কোটালীপাড়া (গোপালগঞ্জ), শিবপুর (নরসিংদী), আজমীরিগঞ্জ (হবিগঞ্জ), শ্রীমঙ্গল (মৌলভীবাজার), দেবিদ্বার (কুমিল্লা), নারায়ণপুর (চাঁদপুর), হাটহাজারী (চট্টগ্রাম) ও নাজিরহাট (চট্টগ্রাম)।