খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

যাত্রাবাড়ীযাত্রাবাড়ীর বিবির বাগিচায় এলাকায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মো. রমজান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

সোমবার বিকালে এ দুর্ঘটনাটি ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে।

পরিবারের বরাদ দিয়ে পুলিশ জানায়, বাসায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল রমজান (৭)। খেলার সময় খাটের ওপর থেকে লাফ দিতে গিয়ে খাটের পাশে থাকা ওড়না গলায় পেচিয়ে ফাঁস লেগে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় শিশুটি।  পরে পুলিশ খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে মিডফোর্ড হাসপাতাল মর্গে রাখে।

আরও পড়ুন:
ঝুঁকির কাজেও ঝুঁকিভাতা নেই যাদের