জাহিদ হোসেনের সহকর্মী আবুল বাশার জানান, জাহিদ পেশায় সিএনজিচালক। রবিবার রাতে সিএনজি চালিয়ে সোমবার সকালে ধোলাইপাড় এলাকায় জাহাঙ্গীরের গ্যারেজে সিএনজিটি জমা দেন। এরপর ধোলাইপাড়ের নবীনগর থেকে রামপুরার বাসার উদ্দেশে একটি বাসে উঠতে যান। পেছন থেকে আরেকটি বাস এসে ওই বাসটিকে ওভারটেক করতে যায়। এসময় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন জাহিদ হোসেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সোমবার সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদ হোসেন নড়াইলের নরাকাটি উপজেলার প্রহরডাঙ্গার বাসিন্দা। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: প্রধান বিচারপতির বাসায় ফের বেঞ্চ রিডার মাহবুব